স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: কোপা আমেরিকার গ্রুপপর্বের সেরা একাদশ প্রকাশ করেছে প্রতিযোগিতার আয়োজক কমিটি। ঘোষিত স্কোয়াডে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও সতীর্থ সার্জিও আগুয়েরো থাকলেও জায়গা হয়নি ব্রাজিল তারকা নেইমারের।
টুর্নামেন্টের গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে, আগামী ২৫ জুন আয়োজক চিলি ও উরুগুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। এর আগে কোপা আমেরিকার আয়োজকরা ওয়েবসাইটে দিয়েছে গ্রুপপর্বের সেরা একাদশ।
শুধু ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমারই নন, একাদশে অন্তর্ভুক্ত হননি চিলির খেলোয়াড় সানচেজও। তবে সানচেজ জায়গা না পেলেও স্কোয়াডে রয়েছেন সতীর্থ ভিডাল। গ্রুপপর্বের খেলায় ৩ গোল করে এ মুহূর্তে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা তিনি।
গ্রুপপর্বের সেরা একাদশ : ব্রাভো (চিলি), সিলভা (ব্রাজিল), গিমেনেজ (উরুগুয়ে), মেডেল (চিলি), অ্যারনগুয়েজ (চিলি), লোবাটন (পেরু), সানচেজ (কলম্বিয়া), ভিডাল (চিলি), আগুয়েরো (আর্জেন্টিনা), বারিস (প্যারাগুয়ে) ও মেসি (আর্জেন্টিনা)।
গ্রুপপর্বের সেরা একাদশে মেসি-আগুয়েরো
আপডেট :June 23, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
