স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: ওয়ানডে সিরিজ হারের পর ভারতের সামনে অপেক্ষা করছে বাংলাওয়াশের হুঙ্কার। এরকম পরিস্থিতিতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দুশ্চিন্তায় থাকাটাই স্বাভাবিক। এই দুশ্চিন্তা থেকে কাটিয়ে উঠতে ধোনিকে ‘যোগ ব্যায়াম’করার পরামর্শ দিলেন। ভারতের সাবেক ক্রিকেটার বিষেন সিং বেদি।
মাথা ঠাণ্ডা করতেও ধোনির যোগ ব্যায়াম করা প্রয়োজন বলে মনে করেন বেদি। ১৯ বছর বয়সী মুস্তাফিজকে ৩৩ বছর বয়সী ধোনির ধাক্কা দেওয়াটা দৃষ্টিকটু লেগেছে বেদির কাছে। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের এই সাবেক স্পিনার ধোনির সমালোচনা করে বলেন, দদএই প্রথম তার (ধোনির) কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। এটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে, সে আর দক্যাপ্টেন কুলদ নেই। তাকে এলোমেলো দেখাচ্ছে।দদ
দদএমনকি ওই বোলারের (মুস্তাফিজ) সঙ্গে যেটা হয়েছে, সেটা ধোনির কাছ থেকে অপ্রত্যাশিত। এটা তার বিশ্রামহীন মন ও শরীরের পরিষ্কার ইঙ্গিত। সম্ভবত তার যোগ ব্যায়াম করা প্রয়োজনদদ, যোগ করেন বেদি।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের কাছে গত রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হারে ভারত। প্রথম ম্যাচে মাশরাফিদের কাছে ধোনিদের হারটি ছিল ৭৯ রানের। টানা দুই হারে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ খুইয়েছে অতিথি দলটি।
প্রথম ওয়ানডেতে মেজাজ হারিয়ে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দেন ধোনি। পরে ম্যাচ রেফারি ভারতের ওয়ানডে অধিনায়কের ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেন।
ধোনিকে যোগ ব্যায়ামের পরামর্শ!
আপডেট :June 23, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
