Skip to content

জালনোট চক্রের সদস্যদের তাৎক্ষণিক বিচার দাবি

স্টাফ রিপোর্টার ॥
জালনোট চক্রের সদস্যদের আটকের সঙ্গে সঙ্গেই বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম।

তিনি বলেন, এই চক্রটি ঈদ আসলেই বাজারে জালনোট ছাড়ে। বাজারে জাল নোটের সয়লাব হয়ে যায়। এদের ধরা হলেও বিচার হয় না। তাই প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাৎক্ষণিক বিচার করার দাবি করেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) সকালে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হাজী সেলিম বলেন, ঈদকে সামনে রেখে প্রতি বছরই কোটি কোটি টাকার জাল নোটসহ আটক হচ্ছে একটি চক্র। কিন্তু এ চক্রের কোনো বিচার হচ্ছে না। এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে একটি রুলিং দাবি করেন।

তিনি বলেন, কয়েকদিন আগে মিরপুর থেকে জালনোট চক্র আটক হয়েছে। এর আগে নারায়ণগঞ্জ থেকেও একটি চক্রকে আটক করা হয়। তবু অপকর্ম চালিয়ে যাচ্ছে তারা। দুঃখজনক হলেও সত্য জাল নোট চক্র ধরা পরলেও বিচার হয়নি।

হাজী সেলিম বলেন, ভয়াবহ এ অপরাধ দমনে বিচার হয়না বলেই তারা ছাড়া পেয়ে আবারও জাল নোট তৈরি করেন। জালনোট চক্র ধরা পরলে আইনজীবীরা বলেন, স্যার বিচার যা করেন করেন অন্তত জামিন দেন। পরে ম্যাজিস্ট্রেট তাদের ছেড়ে দেন। এরপর আবারও শুরু করে জালনোট তৈরির কাজ।

জালনোট চক্রের বিরুদ্ধে এ পর্যন্ত ৫ হাজার মামলা থাকলেও তার কোনো বিচার হয়নি অভিযোগ করে বলেন, এ অপরাধী চক্রের বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। বিশেষ ট্রাইব্যুনালে তাৎক্ষণিক ভাবে বিচার করা উচিত।

তিনি বলেন, গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে একটি প্রতিবেদন বের হয়েছে জালনোট তৈরির সঙ্গে হুজি নেতারা জড়িত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫