Skip to content

স্বামী বিবেকানন্দের দর্শনের উপরেই ভরসা কঙ্গনার!

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: সম্প্রতি কিছু ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য অভিনন্দের বন্যা বয়ে গিয়েছে। বলিউডের শীর্ষে নিজেকে দেখেও বিশেষ ফারাক পড়ে না কঙ্গনা রানাওয়াতের।
কেন এমনটা? একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, আঠারো বছর বয়সে তিনি যখন বলিউডে ঢোকার জন্য কঠোর পরিশ্রম করছেন, তখন একদিন জুহু বিচে গিয়ে দেখেন একজন মানুষ সম্পূর্ণ শরীরটা তাঁর এক হাতে ব্যালেন্স করে জিমনাস্টিকস করছেন। সূর্য নারায়ণ সিং নামের সেই ব্যক্তিকে কঙ্গনা অনুরোধ করেন, তাঁকেও এই বিদ্যা শেখানোর জন্য।
কঙ্গনা এও স্বীকার করেন, সেই সময়ে জীবনের উপর থেকে সব ভরসা চলে গিয়েছিল তাঁর। বেঁচে থাকারও বিশেষ ইচ্ছে ছিল না। সেই সময়ে তাঁর গুরু সূর্য নারায়ণ সিং তাঁকে পরিচয় করান স্বামী বিবেকানন্দের মতাদর্শ এবং শিক্ষার সঙ্গে। সেই থেকেই জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গীর পরিবর্তন আসতে শুরু করে। স্বামীজীর মতাদর্শ এবং শিক্ষাই তাঁকে জীবনের অন্ধকার সময় থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। জীবনের উত্থান পতনে তাই তিনি ভরসা রাখেন স্বামী বিবেকানন্দের দর্শনের উপরেই। সাফল্য আসুক অথবা হতাশা, কোনও কিছুকেই মাথায় উঠতে দেন না তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫