Skip to content

২৫০ কোটি টাকার মানহানি মামলায় জড়ালেন সালমান

বিনোদন ডেস্ক ॥ এক মামলা থেকে সাময়িক মুক্তি পেতে না পেতেই আবার বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা সালমান খান। তার বিরুদ্ধে প্রায় ২৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন চলচ্চিত্র প্রযোজক বিজয় গালানি।

প্রযোজকের অভিযোগ, তিনি ‘বীর’ সিনেমার জন্য সালমানের সঙ্গে ১০ কোটি টাকার চুক্তি করেছিলেন তিনি। সিনেমা ভালো ব্যবসা দিতে পারলে তিনি সলমনকে আরো ১৫ কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার তিন মাস পর সালমান চুক্তিপত্র চেয়ে পাঠান। এর ফলে ফিল্ম সংক্রান্ত চুক্তি মানেননি সালমান।

এরপর সালমান সিনে ও টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হন। কিন্তু ওই সংগঠন গালানির পক্ষেই রায় দেয়। পরে সালমান খান ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে অ্যাসোসিয়েশনের কাছে যান। এই সংগঠন অবশ্য গালানির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনে।

এ অবস্থায় গালানি প্রোডিউসার্স গিল্ডের কাছে আর্জি জানান। গিল্ড গালানির পক্ষেই রায় দেয়। এরপরই সালমানের কারণে তার বদনাম হয়েছে, এমন দাবি এনে ২৫০ কোটি টাকার মানহানি মামলা টুকে দেন গালানি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫