Skip to content

সিলেটে গ্রামীণফোনের স্টার গ্রাহকদের নিয়ে ইফতার পার্টি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সিলেট: সিলেটে গ্রামীণফোন তার স্টার গ্রাহকদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেছে। শুক্রবার সিলেট শহরের একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পার্টিতে বিকেল ৫টা থেকেই আমন্ত্রিত স্টার গ্রাহকের পাশাপাশি অন্যান্য অতিথিরা আসতে শুরু করেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের সকল স্টার গ্রাহককে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট গ্রামীণফোন সেন্টারের প্রধান মো. নুরুল আমিন সরকার।

তিনি বলেন, ‘আজ আপনাদের এখানে পাওয়া নিশ্চিতভাবেই আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়। আমরা বিশ্বাস করি গ্রামীণফোনের প্রতি আপনার এই ভালোবাসা আমরা দীর্ঘদিন পেয়ে যাব।’

ইফতার শেষে আমন্ত্রিত অথিতিরা নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় করেন।

উল্লেখ্য, এর আগেও সিলেটে স্টার গ্রাহকদের জন্য গ্রামীণফোন বিভিন্ন সময় কনসার্টের আয়োজন করেছিল। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫