Skip to content

চতুর্থ রাউন্ডে মারের বিদায়

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ইউএস ওপেন টেনিসের চতুর্থ রাউন্ডেই বিদায় ঘণ্টা বাজলো অ্যান্ডি মারের। দক্ষিণ আফ্রিকান কেভিন অ্যান্ডারসনের বিপক্ষে প্রথম চার সেটের মধ্যে তিন সেটেই হেরে বছরের শেষ গ্র্যান্ডস্লাম সমাপ্তি করলেন এ বৃটিশ তারকা।

ফ্ল্যাশিং মিডোসে প্রথম দুই সেটে ৭-৬ ও ৬-৩ গেমে হারেন পুরুষ বাছাইয়ের তিন নম্বর এ খেলোয়াড়। তবে তৃতীয় সেটে ৭-৬ গেমে জিতে ঘুরে দাড়ান মারে।

কিন্তু চার ঘণ্টা ১৬ মিনিটের এই খেলার চতুর্থ সেটে ৭-৬ গেমে হেরে বিদায় নেন স্কটিশ নাগরিক মারে।

এদিকে পুরুষ বাছাইয়ের ১৪ নম্বর তারকা অ্যান্ডারসন এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন। আর তার টেনিস ক্যারিয়ারে এবারই কোন গ্র্যান্ডস্লামের শেষ আটে পাঁ রাখলেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫