Skip to content

নাশকতার মামলায় রিজভীর জামিন বহাল

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: মতিঝিল থানায় নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
গত ৩০ আগস্ট এই দুই মামলায় হাইকোর্ট রিজভীকে জামিন দেন।
গত জানুয়ারিতে সরকারবিরোধী আন্দোলনে গাড়ি পোড়ানোর অভিযোগ এনে মামলা দুটি দায়ের করে পুলিশ।
আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রিজভীর আইনজীবী সগীর হোসেন লিওন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫