বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ডেনমার্কে পুলিশ বাহিনী ও শত শত অভিবাসী মুখোমুখি অবস্থান নেয়ার পর দেশটির জাতীয় রেল কোম্পানি জার্মানির সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
মরীয়া অভিবাসীদের একটি গ্রুপ সুইডেনমুখী একটি ট্রেন ছেড়ে যেতে বাধা দিয়েছে। অন্যদিকে সুইডেনে সড়কপথে প্রবেশের চেষ্টা রত কয়েকশো অভিবাসীকে বাধা দেয়ার চেষ্টা করছে পুলিশ।
ডেনমার্কের তুলনায় সুইডেনের আশ্রয়দান সংক্রান্ত নীতি অনেকটাই সহজ হওয়ায় অভিবাসীদের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে দেশটি।
শুধুমাত্র এই সপ্তাহেই প্রায় ৩ হাজার অভিবাসী ডেনমার্কে প্রবেশ করেছেন।
তবে এইসব অভিবাসীর বেশিরভাগই ডেনমার্কে নিবন্ধিত হতে রাজি নন। তারা যেতে চান ডেনমার্ক হয়ে সুইডেন কিংবা জার্মানিতে।
যদিও অভিবাসীদের বিষয়ে পুলিশের শক্তি প্রয়োগে মোটেই রাজি নন ডেনিশ প্রধানমন্ত্রী লার্স লোকে রাসমুসেন ।
মিস্টার রাসমুসেন বলছেন, আমরা শক্তি প্রয়োগ করতে চাই না। হাঙ্গেরিতে অভিবাসীদের পিছু হটাতে পুলিশ যেভাবে জোর খাটিয়েছে, তেমনটি দেখতে চাই না আমরা। তবে নিশ্চিতভাবেই আমরা প্রচণ্ড চাপের মুখে রয়েছি।
তারপরও সীমান্তে শত শত অভিবাসীকে আটকে দেয়ার পর এবার জার্মানির সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিল ডেনমার্ক এর কর্তৃপক্ষ।
একইসঙ্গে আশ্রয়প্রার্থীদের একটি গ্রুপ সুইডেনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে, দুই দেশের মধ্যে সড়ক যোগাযোগের প্রধান একটি পথও বন্ধ করে দিয়েছে পুলিশ। বিবিসি।
অভিবাসী ঠেকাতে জার্মানির সঙ্গে ডেনমার্কের রেল যোগাযোগ বন্ধ
আপডেট :September 10, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
