Skip to content

ভ্যাটের কারণে শিক্ষার্থীদের খরচ যেনো না বাড়ে

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ভ্যাটের কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য খরচ যাতে না বাড়ে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলা একাডেমিতে ‘কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য চাপ দেওয়া হয়। এগুলো বাস্তবায়নে রাজস্ব আয় বাড়ানো প্রয়োজন। এজন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ৭.৫০ শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে। আর যখন এটা করলাম তখন শিক্ষক ও শিক্ষার্থীরা রাস্তায় বসে গেলেন!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫