Skip to content

গণভবন জনগণের ভবন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: গণভবনকে জনগণের ভবন বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলেই যেনো এই ভবনে যেতে পারে সে ব্যবস্থাই নিশ্চিত করছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বরেণ্য শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আজ আপনাদের আগমনে গণভবন ধন্য হয়েছে। শিশু কিশোরদেরও গণভবনে বিশেষ স্বাগত জানান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট্রের পক্ষ থেকে প্রতিবছর শিশু-কিশোরদের মাঝে এই প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের কথা থাকলেও তা নিয়মিত হয়নি। এ প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর সময়মতো পুরস্কার হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি। আসলে আমিই সময় দিতে পারিনি, আমার দোষেই হয়নি। এজন্য আমি দুঃখিত।

শিশুদের উন্নত জীবন নিশ্চিত করতে তার সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ট্রাস্টের কার্যক্রম প্রসঙ্গে তিনি আরও বলেন, ট্রাস্টের পক্ষ থেকে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রোগে ভোগা মানুষের চিকিৎসায় হাসপাতাল নির্মাণ করা হয়েছে। ওই হাসপাতাল থেকে কোনো লাভের অংশ গ্রহণ করা হয় না। বিনা পয়সায় রোগীদের চিকিৎসা দেওয়া হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫