Skip to content

বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ কার্যকরী কমিটির বৈঠক সোমবার

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ কার্যকরী কমিটির বৈঠক সোমবার অনুষ্ঠিত হবে।

এ জন্য মালয়েশিয়ার মানবসম্পদ বিভাগের সেক্রেটারি জেনারেল সারিপউদ্দিন কাশিমের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল শনিবার ঢাকা পৌঁছেছেন।

এদিন সকালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে দুদেশের মধ্যকার যৌথ কার্যকরী কমিটির ষষ্ঠ এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এ বৈঠকে বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে আলোচনা হবে জানা গেছে।

২০১২ সালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) সমঝোতা স্মারকের আওতায় গঠিত যৌথ কার্যকরী কমিটির নিয়মিত বৈঠকে যোগ দিতেই বাংলাদেশে এসেছেন তারা।

প্রবাসীকল্যাণ সচিব ইফতেখার হায়দারের নেতৃত্বে অংশ নেবে বাংলাদেশ প্রতিনিধি দল। এদিন বৈঠকের আগে প্রতিনিধি দলটি প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গেও সাক্ষাৎ করবেন।

সূত্র বলছে, এর আগে ২০১২ সালে জিটিজি পদ্ধতিতে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিতে এ কমিটি গঠন হলেও এবারের বৈঠকে জিটুজি’র পাশাপাশি বিকল্প ব্যবস্থা নিয়েও আলোচনা হবে। কারণ, কিছুদিন আগেই বাণিজ্যিকভাবে বাংলাদেশ থেকে ৫ লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দেয় মালয়েশিয়া।

সে প্রক্রিয়াটি যেন কোনো সিন্ডিকেটের হাতে না যায়, সে বিষয়টিও আলোচনার অন্যতম এজেন্ডা হতে পারে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫