স্টাফ রিপোর্টার ॥
বাসের অগ্রিম টিকিট বিক্রি শেষ। মাত্র তিনদিনেই দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে চলাচলকারী কোচ ও বাসের সব আগাম টিকিট বিক্রি হয়ে গেছে। যারা সংগ্রহ করতে পারেননি তাদের একমাত্র ভরসা এখন ট্রেন।
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার থেকে রাজধানীর গাবতলী, শ্যামলী ও কল্যাণপুর থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হয়৷ তবে সায়েদাবাদা কিংবা মহাখালী বাস টার্মিনাল থেকে চলাচলকারী কোনো বাসের অগ্রিম টিকিট বিক্রি করা হয়নি৷
রোববার গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন রুটের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় ছিল একেবারেই কম। হানিফ, নাবিল, ডিপজল শ্যামলী ও কেয়াসহ বিভিন্ন কোচের কাউন্টারে ঈদের অগ্রিম টিকিট শেষ নোটিস লাগিয়ে দেয়া হয়েছে। তবে কিছু নরমাল বাসের টিকিট এখনও পাওয়া যাচ্ছে। যারা টিকিট সংগ্রহ করতে পারেননি তারা ট্রেনের আশায় প্রহর গুণছেন।
গাবতলী টার্মিনালে টিকিট কিনতে আসা জাকির জানালেন, দুদিন ঘুরেও তিনি দিনাজপুরের টিকিট পাননি৷ এখন তাকে ট্রেনের টিকিটের জন্য কমলাপুরে যেতে হবে৷
সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাসের টিকিট বিক্রি শুরু করবে ১৬ সেপ্টেম্বর থেকে। এর একদিন আগে ১৫ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে ট্রেনের টিকিট।
রেলওয়ে জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর পাওয়া যাবে ২০ সেপ্টেম্বরের ট্রেনের টিকিট; ১৬ তারিখে বিক্রি হবে ২১ তারিখের টিকিট, ১৭ সেপ্টেম্বর পাওয়া যাবে ২২ তারিখের টিকিট, ১৮ ও ১৯ সেপ্টেম্বর যথাক্রমে ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকিট পাওয়া যাবে। ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর পাওয়া যাবে যথাক্রমে ২৭, ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবরের টিকিট।
একজন যাত্রী চারটির অধিক টিকিট কিনতে পারবেন না। এছাড়া বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না।
বাসের টিকিট শেষ, এখন ভরসা ট্রেন
আপডেট :September 13, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
