Skip to content

পর্নোগ্রাফি দেখা মানুষ যেমন হয়

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: পর্নেগ্রাফি দেখা ভালো, না খারাপ? নানা মুনির নানা মত। বিভ্রান্তিও বিস্তর। তবে এবার প্রমাণিত হল, যাঁরা পর্ন দেখেন, তাঁরা মানুষ হিসেবে ভালোই হন। পর্ন দেখেন, এমন পুরুষরা নারীদেরকে খুব শ্রদ্ধাও করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওন্টারিও-র ওয়েস্টার্ন ইউনিভার্সিটির একটি সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।
জার্নাল অফ সেক্স রিসার্চ-এ প্রকাশিত সমীক্ষার রিপোর্ট বলছে, গত এক বছরে পর্ন দেখেছেন, এমন ব্যক্তিরা বেশ উদার প্রকৃতির। পুরুষতান্ত্রিক সমাজকে তাঁরা ঘৃণা করেন। লিঙ্গ ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মহিলাদের শ্রদ্ধা করেন। নারীদের প্রতি তাঁদের মনোভাব ইতিবাচক। ১০ হাজার পুরুষ ও ১৪ হাজার মহিলার উপর সমীক্ষা চালায় ওয়েস্টার্ন ইউনিভার্সিটি।
গবেষক দলের প্রধান টেইলর কোহাটের কথায়, ‘যাঁরা পর্ন দেখেন, তাঁরা একেবারেই তা নিয়ে রাখঢাক করা পছন্দ করেন না। পর্ন দেখার বিষয়টি অকপট ভাবেই স্বীকার করেন। এবং তাঁদের মতও, নারী-পুরুষ সমান অধিকারের পক্ষে। মহিলাদের তাঁরা যৌনতার সামগ্রী হিসেবে আদৌ দেখেন না।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫