Skip to content

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

স্টাফ রিপোর্টার ॥

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
রোববার ভোররাত থেকে এ মহাসড়কে যানজট শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট চলছে।
মির্জাপুরের ট্রাফিক পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, ভোররাত থেকেই ২০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। পশুবোঝাই ট্রাকের চাপ ও গুড়িগুড়ি বৃষ্টির কারণে যানজট বাড়ছে। এ ছাড়া কোরবানি ঈদকে সামনে রেখে সড়কে যানবাহনের চাপও বেশি রয়েছে।
এ সড়কে ঢাকামুখী গাড়িগুলো প্রায় আধাঘণ্টা একই স্থানে থেমে আছে। অন্যপাশে ঢাকা থেকে টাঙ্গাইলমুখী যানগুলো চলছে ধীর গতিতে। সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছিল একই অবস্থা।
গরু বোঝাই ট্রাকের চালক ইকবাল জানান, কুড়িগ্রাম থেকে গরু নিয়ে ঢাকা যাচ্ছেন তিনি। ভোর ৪টায় সিরাজগঞ্জ পৌছেঁছেন। এরপর থেকেই যানজটে পড়েন তিনি। সকাল ৮টা পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। এখন একটু গাড়ি এগোচ্ছে। কখন গন্তব্যে পৌঁছবেন তা নিয়ে চিন্তায় আছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫