Skip to content

রাজধানীতে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে আটক ১৭

স্টাফ রিপোর্টার ॥
রাজধানীতে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে ১৭ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট ও সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের সরঞ্জামসহ আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জানান, শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ১৭ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানাতে পানেননি তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫