Skip to content

শ্রীপুরে সাংবাদিকের ওপর সন্ত্রসী হামলা

শ্রীপুর (গাজীপুর) থেকে রাজিবুল হাসান ॥
শ্রীপুরে সংবাদ প্রকাশের জের ধরে আনোয়ার হাসান নামে এক সাংবাদিককে উপর হামলা করেছে সন্ত্রাসীরা। আজ সকালে মাওনা জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে । পরে খবর পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় সস্ত্রাসীরা বীরদর্পে স্থান ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আনোয়ার হাসান খবরপত্র পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি।
জানা যায়, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ে সম্প্রতি দালালদের তৎপরতায় সাধারন মানুষ হয়রানী স্বীকার হচ্ছে। এ সংক্রান্তে দৈনিক খবরপত্রসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর থেকেই আনোয়র হাসানসহ কয়েকজন সাংবাদিককে হত্যার হুমকি প্রদান করে আসছে দালার চক্র। আজ রবিবার সকাল ১০টায় আনোয়ার হাসান তার একটি ব্যক্তিগতকাজের জন্য ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসে যায়। এ সময় অফিসের দালাল চক্রের সদস্য উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাজ্জাদ জামান রুবেল তার পালিত কয়েকজন সন্ত্রাসী ক্যাডার নিয়ে আনোয়ার হাসানের ওপর অর্তকিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তার সাথে থাকা মোবাইল ফোন, ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা বীরদর্পে স্থান ত্যাগ করে। পরে সাংবাদিক ও স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স্রে ভর্তি করায়। এ ঘটনায় সাংবাদিক আনোয়ার হাসানের ওপর সন্ত্রাসীদের বরবর হামলার নিন্দা, প্রতিবাদ জানিয়েছেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম
আগামি ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনে যাবে বলে সাংবাদিক নেতারা হুশিয়ার প্রদান করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫