Skip to content

সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ: এরশাদ

স্টাফ রিপোর্টার ॥
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই দেশে বিদেশী নাগরিক হত্যার মতো ঘটনা ঘটছে।
সোমবার সকালে বনানীর নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, দলীয় ছত্রছায়ার কারণে প্রশাসনের লোকজন নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। তাই প্রশাসনকে দলীয়মুক্ত করতে হবে।
সারাদেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে এরশাদ বলেন, দেশে আজ কারো জান মালের নিরাপত্তা নেই। সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫