Skip to content

নাশকতার মামলায় ফখরুলের জামিন

স্টাফ রিপোর্টার ॥
পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৩ এ উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন ফখরুল।
বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুর কাদের শুনানি শেষে মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে এই মামলার অভিযোগ গঠনের জন্য ২০১৬ সালের ১৭ জানুয়ারি দিন ধার্য করেন।
এর আগে মামলাটি ওই আদালতে বদলি করা হয়। মামলার অভিযোগ গঠন শুনানির জন্য সোমবার দিন ধার্য ছিল।
২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টনের ভিআইপি রোডস্থ হোটেল ক্যাপিটালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের মামলাটি করেন।
২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫