Skip to content

বিকেলে মুজাহিদের সঙ্গে দেখা করতে চান ৫ আইনজীবী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় দেখা করতে চান তার ৫ আইনজীবী।

সকালে এক খুদে বার্তায় (এসএমএস) বিষয়টি জানিয়েছেন মুজাহিদের আইনজীবী শিশির মনির।

খুদে বার্তায় তিনি লেখেন, কারাগার কর্তৃপক্ষের কাছে মুজাহিদের সঙ্গে বিকেলে দেখা করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। আশা করি আমাদের দেখা করার অনুমতি দেওয়া হবে।

শিশির মনির ছাড়া অবশিষ্ট চার আইনজীবী হলেন- মসিউল আলম, এহসান আব্দুল্লাহ সিদ্দিক, মতিউর রহমান আকন্দ ও আসাদ উদ্দিন।

এর আগে ৩ অক্টোবর (শনিবার) সকালে কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করেন তার আইনজীবীরা।

গত ১৬ জুন মুজাহিদের মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। ৩০ সেপ্টেম্বর (বুধবার) পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে চার সদস্যের একই আপিল বেঞ্চ পৃথক পৃথক এ রায় দেন।

মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মুজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল এ রায় দেন।

ওই বছরের ১১ আগস্ট ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন তিনি। তবে সর্বোচ্চ সাজার পরিপ্রেক্ষিতে আপিল করেননি রাষ্ট্রপক্ষ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫