Skip to content

কালিয়াকৈরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৫

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬জন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল পৌনে ৯টার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নামপরিচয় জানা গেছে। এরা হলেন- পাবনার ছাইতলা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩০), কালিয়াকৈর উপজেলার তালাবহ এলাকার নূর ইসলাম ( ৪০) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৩৫)। বাকি দু’জনের নামপরিচয় এখনো জানা যায়নি।

আহতরা হলেন, গোড়াই এলাকার আমিনুল ইসলাম (২৫) ও বকুল হোসেন (৩২), রবিউল (২২) ও আশরাফুলসহ (২৬) ৬ জন।

আহতদের উদ্ধার করে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুর গোরাই হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কালিয়াকৈরগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দু’জন ও হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘাতক বাসটিকে মির্জাপুর থেকে আটক করা হয়েছে।

কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুস সালাম বলেন, আহতদের মধ্যে ৬ জনকে এখানে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫