Skip to content

রণবীরের বাণী!

বিনোদন ডেস্ক ॥

মাত্র দুটি ছবির অভিনেত্রী, তাতেই আদিত্য চোপড়া পরিচালিত ‘বেফিকরে’র নায়িকা হওয়ার সুযোগ পেয়ে গেলেন বাণী কাপুর। এতে তাকে দেখা যাবে রণবীর সিংয়ের সঙ্গে। তাদের রসায়ন দেখার অপেক্ষা শুরু হয়ে গেছে ভক্তদের মধ্যে।

খবরটি একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন বাণী। এটি ধারণের স্থান নোংরা দেখালেও এই জায়গাটাই এখন নির্মাণ প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের অভিনয়শিল্পী নির্বাচনের কার্যালয়।

দুই বছর আগে এই প্রতিষ্ঠানের প্রযোজনায় ‘শুধ দেশি রোম্যান্স’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় বাণীর। এতে তার সহশিল্পী ছিলেন সুশান্ত সিং রাজপুত ও পরিণীতি চোপড়া। বলিউডের বাইরে গত বছর তামিল ছবি ‘আহা কল্যাণাম’-এ কাজ করেছেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী।

এরপর আর বলার মতো কোনো কাজ পাচ্ছিলেন না বাণী। এমন কাঙ্ক্ষিত একটি ছবির জন্য অপেক্ষা করেই যাচ্ছিলেন তিনি। অবশেষে সেটা পেলেন। তার জন্য সেটা নিয়ে এলেন আদিত্য। তিনি নিঃসন্দেহে বলিউডের নামজাদা নির্মাতাদের মধ্যে অন্যতম। অনেক ছবি প্রযোজনা করলেও মাত্র তিনটিতে তিনি ছিলেন পরিচালক। এগুলো হলো ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘মোহাব্বাতে’ এবং ‘রব নে বানা দি জোড়ি’।

সাত বছর পর আবার ‘বেফিকরে’র মাধ্যমে পরিচালনায় ফিরছেন আদিত্য। গত ২৭ সেপ্টেম্বর যশ চোপড়ার ৮৩তম জন্মবার্ষিকীতে এ ঘোষণা আসে। এটাকে তিনি ‘ঝুঁকিপূর্ণ’ আর ‘তারুণ্যময়’ ছবি হিসেবে উল্লেখ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫