Skip to content

‘ব্ল্যাক’ মিমের পয়লা দর্শন

বিনোদন ডেস্ক ॥

‘বুলেটকে ঠেকাতে হলে বুলেটপ্রুফই দরকার’- বিদ্যা সিনহা মিম অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’-এর টিজারের শুরুতেই এই সংলাপ আকর্ষণ জাগাচ্ছে দর্শকদের। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) ইউটিউবে উন্মুক্ত হয়েছে এটি। পুরো ট্রেলার আসবে আরও কিছুদিন পর।

মিম বাংলানিউজকে জানান, আগামী মাসে কালীপূজায় দুই বাংলায় মুক্তি পাবে ছবিটি। এটি পরিবেশনার দায়িত্বে থাকছে বলিউডের বড় সংস্থা ভায়াকম এইটিন মোশন পিকচার্স। ঢাকায় ছবিটি মুক্তি দেবে দাগ ক্রিয়েটিভ মিডিয়া।

কলকাতার রাজা চন্দ ও ঢাকার কিবরিয়া লিপুর যৌথ পরিচালনায় এতে বুলেট চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহম। এ ছাড়াও আছেন আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত প্রমুখ।

গত ১২ অক্টোবর এর প্রথম পোস্টার (ফার্স্ট লুক) প্রকাশিত হয়। প্রযোজনায় কিবরিয়া ফিল্মস ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫