Skip to content

প্রেমিকের আবদারে সিগারেট ছাড়লেন প্রসূন

বিনোদন ডেস্ক ॥

ঢাকা : দিন পনের আগের ঘটনাটা। রাখঢাক না করে ফেসবুক বন্ধু ও ভক্তদের জানিয়ে দিলেন, ‘আই অ্যাম ইন এ রিলেশনশীপ!’ প্রসূন এখন আর একা নন। এখন তার দুকলা জীবন। তবে তখনো ধোঁয়াশায় ঢাকা ছিল বিষয়টা। মিডিয়া পাড়ায় কানঘুষা চলছিল, ‘কে সেই প্রেমিক পুরুষ?’ অনেক চেষ্টাও প্রশ্নটার উত্তর মিলছিল না। কারণ প্রসূন তখন অস্ট্রেলিয়ায়।

ফিরেছেন গত পরশু। এইবার আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন না। গড়গড় করে বলেদিলেন সব। ছেলেটির নাম মুহাইমিন সানি। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি। ময়মনসিংহ জিলা স্কুলে পড়াশোনা করেছেন। এখন সিডনিতে থাকেন। পড়েন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। মূলত ‘মৃত্যুপুরী’র শুটিংয়ে গিয়েই তাদের প্রেমটা জমে ওঠে।

তাকে ভালো লাগার কারণটাও জানালেন প্রসূন, ‘ও আর্ট ভালোবাসে। আমার কাজকে সম্মান করে। তার সঙ্গে কথা বলে মনে হলো, দু’জন একসঙ্গে পুরোটা জীবন কাটিয়ে দিতে পারবো। আর সে নিজেও গান করে, অভিনয় করে। তার এই গুণের কথা আগে জানতাম না, অনেক পরে জেনেছি।’

নতুন পথে পথচলার শুরুর পর দু’জন নিজেদের গুছিয়ে নিচ্ছেন। মন্দকে পেছনে ফেলে ভালোকে সঙ্গী করে ছুটে চলেছেন। তাই প্রেমিকের আবদারে ইতিমধ্যে প্রসূন নাকি সিগারেটও ছেড়েছেন! ফেসবুকে জানিয়েছেন, ‘কখনো ভাবিনি একটা মানুষ আমাকে এত সভ্য করে ফেলবে। আমি আমাকে নিয়ে সচেতন ছিলাম না কখনোই। তার খুশি, আমার খুশি।’ ফেসবুকের লাইভ ইভেন্টে লিখেছেন, ‘কুইট স্মোকিং’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫