Skip to content

বছরের শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৭২৪ কপি বই ছাপানো হচ্ছে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তা তুলে দেয়া হবে।

বুধবার রাজধানীর মাতুয়াইলে পাঠ্যপুস্তক ছাপার কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যথাসময়ে বই ছাপা হবে।বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তা তুলে দেয়া যাবে। কয়েক বছর ধরেই বছরের শুরুতে বিনা মূল্যে বই দিয়ে আসছে সরকার।

নুরুল ইসলাম নাহিদ বলেন, মঙ্গলবার পর্যন্ত মাধ্যমিক ও মাদ্রাসার ৭০ শতাংশ বই উপজেলা পর্যায়ে চলে গেছে। প্রাথমিকের বই গেছে মাত্র ১ শতাংশ।

তিনি বলেন, কিছুটা জটিলতার কারণে প্রাথমিকের বই ছাপার কাজ একটু দেরিতে শুরু হয়েছে। এ জন্যই তা সরবরাহের সংখ্যা কম। তবে এ মাসের মধ্যে অধিকাংশ বই চলে যাবে।

প্রাথমিকের বইয়ের মান নিয়ে অর্থদাতা প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের উদ্বেগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বই ছাপার কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। এ জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষাগারে কাগজ পরীক্ষা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫