Skip to content

শুক্রবার ঢাবি ক-ইউনিটের ভর্তি পরীক্ষা

স্টাফ রিপোর্টার ॥

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ পরীক্ষা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ২০টি স্কুল-কলেজসহ মোট ৭৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বছর ১ হাজার ৬৬০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭১ হাজার ৩৫০ জন।

এদিকে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র নিয়ে হলে প্রবেশের উপর নিষেধ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫