Skip to content

সৌদিতে এক বাংলাদেশীর মৃত্যু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

সৌদি আরবের মদিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ কামাল উদ্দিন (৩২) নামে এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার স্থানীয় সময় বিকাল ৪টায় মদিনার কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কামাল উদ্দিনের বন্ধু জাহাঙ্গীর আলম বাবুল জানান, গত শুক্রবার বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল উদ্দিন দগ্ধ হন। পরে তাকে স্থানীয় কিং ফাহাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।
কামাল উদ্দিনের মরদেহ বর্তমানে মদিনার কিং ফাহাদ হাসপাতালের হিমঘরে রাখা আছে। নিহত কামাল উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দয়ার পাড়া এলাকার আলী মিয়ার সন্তান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫