Skip to content

যুক্তরাষ্ট্রের ওপর ‘নেকড়ের’ মত ঝাঁপিয়ে পড়ুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘নিঃসঙ্গ নেকড়ের মত’ ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছেন আল কায়দা নেতা আইমান আল জাওয়াহিরি। এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানিয়েছেন বলে এক মার্কিন সাইটের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।

রোববার টুইটারে প্রকাশিত ওই ভিডিও বার্তায় জাওয়াহিরি জিহাদি যোদ্ধাদের লক্ষ্য করে বলেছেন,‘প্রথম কথা হচ্ছে পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে হবে। আমেরিকানদের তাদের নিজ দেশেই হামলা করতে হবে। এছাড়া বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও হামলা চালাতে হবে।’

ওই বার্তায় তিনি সম্প্রতি ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের প্রশংসা করেছেন। এছাড়া তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নির্যাতনের নিন্দা করে বলেছেন,‘যারা এসব ঘৃণ্য কর্মকাণ্ডকে সমর্থন করছে তাদেরকে এর মূল্য দিতে হবে।’

ওই জঙ্গি নেতা ‘নিঃসঙ্গ নেকড়ে’র উদাহরণ দিতে গিয়ে বোস্টন হামলার কথা উল্লেখ করেছেন। ২০১৩ সালে তামারলিন সারনায়েভ এবং জোখার সারনায়েভ নামের দুই ভাই যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে ওই বোমা হামলা চালিয়েছিলেন। হামলায় তিনজন নিহত এবং আরো ২৬৪ জন আহত হয়েছিলেন।

একই সঙ্গে ওই ভিডিও বার্তায় তুরস্ক থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের মুসলিম জিহাদিদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন আল জাওয়াহিরি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫