Skip to content

দুই সন্তানকে অ্যালিয়েন মনে হয় কাজলের!

বিনোদন ডেস্ক ॥

অনেকদিন পর রূপালি পর্দায় ফিরছেন কাজল। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তারকা শাহরুখ খানের সঙ্গে ফের জুটি বেঁধেছেন তিনি। রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবিতে দেখা যাবে তাদেরকে। তাই ইদানীং ঘনঘন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি সংসার নিয়েও দু’চার কথা বলেন কাজল। এসবের মধ্যে পাওয়া যায় তিনি কতোটা রসবোধসম্পন্ন নারী। অভিনেত্রীর পাশাপাশি তিনি দারুণ একজন মা। সন্তান সামলে কাজ করার বেলায় জুড়ি নেই তার। অজয় দেবগণ-পতœীর এক ছেলে, এক মেয়ে- যুগ ও নাইসা।

কয়েকদিন আগে অনুপম খেরের টিভি অনুষ্ঠানে সন্তানদের প্রসঙ্গে কাজল জানান, দু’জনই মাঝে মধ্যে বকবক করতেই থাকে। তখন তাদেরকে অ্যালিয়েন অর্থাৎ ভিনগ্রহের প্রাণী মনে হয় মায়ের কাছে! কারণ কী?

কাজলের উত্তর, ‘তারা যেসব শব্দ অদ্যাক্ষর হিসেবে ব্যবহার করে কথা বলার সময়, তা মোটেই বোধগম্য হয় না আমার।’ এজন্যই বলা হয়, হিউমারেও কাজল সেরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫