Skip to content

বিয়ের পর শম্পার প্রথম

বিনোদন ডেস্ক ॥

সাগরের সঙ্গে শম্পা হাসনাইনের দীর্ঘদিনের জানাশোনা, বন্ধুত্ব, প্রেম অবশেষে গড়ায় বিয়েতে। এ বছরের ১৫ আগস্ট পারিবারিকভাবে চার হাত এক হয় তাদের। গত আড়াই মাসে নিজেদের সংসার মোটামুটি গুছিয়ে নিয়েছেন ‘সুপার হিরো সুপার হিরোইন’খ্যাত এ অভিনেত্রী। মাঝে বেশকিছু নাটকে অভিনয় করেছেন, এরপর হাতে নিয়েছেন নতুন ছবি। এতে শম্পার নায়ক হিসেবে থাকছেন ফেরদৌস।

ছবির নাম ‘মেঘকন্যা’। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শম্পার সঙ্গে যখন বাংলানিউজের কথা হয়, তখন তিনি গ্রামের বাড়ি ময়মনসিংহে। সেখান থেকে মোবাইলে বলছিলেন, ‘গতকাল সন্ধ্যায় ছবিটিতে অভিনয়ের ব্যাপারে চুক্তিবদ্ধ হলাম। বিয়ের পর এটাই আমার প্রথম ছবি।’

ছবিটির পরিচালক মিনহাজ অভি। তিনি জানাচ্ছিলেন, ‘মেঘকন্যা’য় থাকবে দু’জন নায়িকা। শম্পা তাদের একজন। এলিজা তার চরিত্রের নাম। এলিজা খুবই সুন্দরী। শহরে থাকে। কর্পোরেট মেয়ে। ছবিটির আরেক নায়িকা নিঝুম রুবিনা। এ মাসের মাঝামাঝি ফরিদপুর থেকে দৃশ্যধারণ শুরু হবে।

এ পর্যন্ত শম্পা অভিনীত দু’টি ছবি মুক্তি পেয়েছে। আগামী ২০ নভেম্বর ‘আই লাভ ইউ প্রিয়া’ (সাগর) এবং ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসবে আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ (অপূর্ব)।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫