Skip to content

ঢাবি ভর্তিপরীক্ষা চলাকালে আটক ২

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তিপরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আটক দুজন হলেন আবদুস সালাম ও জোবাইদুল ইসলাম। এর মধ্যে পরীক্ষার্থী আবদুস সালামকে আটক করা হয় রাজধানীর শেরেবাংলা নগর সরকারি স্কুল অ্যান্ড কলেজ থেকে। অপরজনকে আটক করা হয় মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আটককৃতদের ঢাবি প্রক্টর অধ্যাপক এন আমজাদ আলীর কক্ষে আনা হয়েছে। সেখানে উপস্থিত আছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটককৃতরা পরীক্ষা চলাকালে মোবাইল ফোন থেকে প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করছিল। এখন তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে প্রচলিত আইন অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫