Skip to content

বিশ্বকাপের ধারাবাহিকতা রাখতে পারলেই জয়

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিশ্বকাপের মতো খেলতে পারলে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের প্রত্যাশা টাইগার অধিনায়ক (ওডিআই ও টি-টোয়েন্টি) মাশরাফি বিন মুর্তজার।

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ সামনে রেখে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাশরাফি।

শুক্রবারের (০৬ নভেম্বর) এ সংবাদ সম্মেলনে উঠে আসে আগের দিন ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে হারের বিষয়ও। এ সময় মাশরাফি দলের খেলোয়াড়দের সার্বিক দিক তুলে ধরেন।

সফরকারীদের বিপক্ষে শনিবার (০৭ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিনটি একদিনের ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ সিরিজ।

এর আগে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে হারে বিসিবি একাদশ। ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন মাশরাফি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫