Skip to content

হুমায়ূন আহমেদ ‘প্রয়াত’ নন

স্টাফ রিপোর্টার ॥

নুহাশ পল্লী থেকে: আমি খুব কষ্ট পাই যখন কেউ বলেন প্রয়াত হুমায়ূন আহমেদ। আসলে কোনো বিখ্যাত মানুষ প্রয়াত হন না। রবীন্দ্রনাথের নামে আগে প্রয়াত রবীন্দ্রনাথ বলা হয় না। কেন প্রয়াত হুমায়ূন আহমেদ বলা হয়? হুমায়ূন আহমেদ কখনোই প্রয়াত নন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের নুহাশ পল্লীতে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৬৭তম জন্মদিনে লেখকের কবর জিয়ারত শেষে তার স্ত্রী মেহের আফরোজ শাওন কথাগুলো আক্ষেপ নিয়ে বলছিলেন।

তিনি বলেন, শুধু জন্মদিনে নয়, আমি প্রতিটা মুহূর্তে হুমায়ূন আহমেদকে স্মরণ করি। তবুও জন্মদিন উদযাপন করতে আমি পছন্দ করি।

এসময় তিনি রাষ্ট্রীয়ভাবে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন করার জন্য সংশ্লিষ্টদের আহ্বানও জানান।

এর আগে তিনি নুহাশ পল্লীর প্রবেশ গেটের ডান পাশে স্থাপিত হুমায়ূন আহমেদের ম্যুরাল উন্মোচন করেন। পরে সমাধিতে ফুল দিয়ে রুহের মাগফিরাত কামনা শেষে লেখকের ৬৭তম জন্মদিনের একটি কেক কাটেন।

এসময় হুমায়ূনপুত্র নিষাদ, নিনিত, নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল ও আগত হুমায়ূন ভক্তরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫