Skip to content

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

স্টাফ রিপোর্টার ॥
রাজশাহী: সড়কে নসিমন করিমনসহ অবৈধ থ্রি হুইলার যানবাহন চলাচল বন্ধের দাবিতে জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে।

রোববার ভোর ৫টা থেকে এ ধর্মঘট শুরু হয়। শনিবার বিকেলে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেন।

জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, এর আগে কয়েকদফা স্থানীয় প্রশাসন সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি। তাই তারা ৭২ ঘণ্টার আল্টিমেটার দিয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ফলে দাবি আদায়ের লক্ষ্যে রোববার ভোর ৫টা থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তাদের দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

এদিকে পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে সাধারণ যাত্রীদের ভোগান্তি শুরু হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশায় করে বা পায়ে হেটে যাত্রীরা তাদের নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫