Skip to content

দুপুরের পরই প্রাণভিক্ষার জিজ্ঞাসা সাকা-মুজাহিদকে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: প্রাণভিক্ষা চাইবেন কি না তা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের কাছে শুক্রবার দুপুরের দিকেই জানতে চাইবে কারা কর্তৃপক্ষ।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জুমা’র নামাজের পরপরই দুই ফাঁসির দণ্ডপ্রাপ্তের কাছে যাবেন সংশ্লিষ্ট কারা কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার রাতে দুই যুদ্ধাপরাধির ফাঁসির চূড়ান্ত রায় কারাগারে পৌঁছায়।

রায় কার্যকরে সরকারের নির্বাহী আদেশ পেলেই কারা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫