Skip to content

‘রাজ ফোর’-এ দক্ষিণের কৃতি

বিনোদন ডেস্ক ॥

থ্রিলার আর ত্রিভুজ প্রেমের সম্মিলনে বলিউডে সফল ফ্রাঞ্চাইজিগুলোর অন্যতম হচ্ছে ‘রাজ’। এবার ছবিটির চতুর্থ কিস্তি নিয়ে হাজির হচ্ছেন পরিচালক বিক্রম ভাট। এতে পুরনো কোনো অভিনেত্রীকে দেখা যাবে না একথা আগেই জানিয়েছিলেন বিক্রম। কথামতোই কাজ, একেবারে নতুন মুখ নিয়েই হাজির হচ্ছেন তিনি।

টাইসম অব ইন্ডিয়া ও এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এমরান হাশমির বিপরীতে ‘রাজ ফোর’-এ দেখা যাবে দক্ষিণের তরুণী কৃতি খারবান্দাকে। বিক্রমের হাত ধরেই বলিউডে পা রাখছেন ২৭ বছর বয়সী এই সুন্দরী অভিনেত্রী। কৃতি এর আগে তেলেগু ছবিতে অভিনয় করেছেন।

কৃতি খারবান্দা ‘রাজ ফোর’-এ অভিনয়ের জন্য ইতিমধ্যে স্বাক্ষর করেছেন। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর থেকে ছবির দৃশ্যধারণ শুরু হবে। এতে আরও অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের প্রেমিক গৌরব আরোরা।

‘রাজ’-এ বিপাশা বসুর বিপরীতে অভিনয় করেন ডিনো মারিয়া। দ্বিতীয় (কঙ্গনা রনৌত) ও তৃতীয় (বিপাশা বসু ও এশা গুপ্ত) কিস্তিতে নায়ক ছিলেন এমরান হাশমি।

‘রাজ ফোর’ নিয়ে পরিচালক বিক্রম ভাট বলেছেন, ‘আমরা ছবিটির জন্য কৃতি ও গৌরবকে বেছে নিয়েছি। তারা দু’জনই ভালো আর যোগ্য। ছবিটি আগামী বছরের জুলাইতে মুক্তি পাবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫