Skip to content

‘আমাদের গুলি করো, কখনোই বাংলাদেশে ফিরব না’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

অ্যাথেন্স: ‘শ্যুট আস। উই নেভার গো ব্যাক বাংলাদেশ।’ আমাদের গুলি করো। আমরা কখনোই বাংলাদেশে ফিরে যাব না। গ্রিস আর মেসিডোনিয়ার সীমান্তে আটকে পড়া একদল বাংলাদেশী এ রকম প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছিলেন। কার্ডবোর্ডের প্ল্যাকার্ডে তারা আরো আকুতি জানিয়েছেন তাদের সাহায্য করার জন্য।

ধারণা করা হচ্ছে মেসিডোনিয়া এবং গ্রিসের সীমান্তে যে শত শত অভিবাসী এবং শরণার্থী আটকে পড়েছে, তাদের মধ্যে অনেক বাংলাদেশী রয়েছে। রয়েছে ইরান, পাকিস্তানসহ আরো অনেক দেশের অভিবাসী।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের মাঝ থেকে মেসিডোনিয়া কেবল সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানের নাগরিকদেরই তাদের দেশের ভেতর দিয়ে ইউরোপের অন্যদেশে যেতে দিচ্ছে। অন্যদের এখানে আটকে রাখা হচ্ছে।

এ নিয়ে অন্যান্য দেশের অভিবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এর বিরুদ্ধে তারা সীমান্তে কয়েক দফা বিক্ষোভও করেছে।

অভিবাসী এবং শরণার্থীদের স্রোত থামাতে মেসিডোনিয়ার সৈন্যরা গ্রিসের সঙ্গে তাদের দক্ষিণ সীমান্তে এখন কাঁটা তারের বেড়া তৈরি করছে।

তবে শরণার্থীদের জন্য সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেখার খবর অস্বীকার করেছে মেসিডোনিয়ার সরকার। -বিবিসি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫