Skip to content

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারের বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিবিএ, বি. ফার্ম ও বিএসসি অনার্স কোর্সের ভর্তি পরীক্ষার সকল ইউনিটের ফল শনিবার রাতে প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার ফলসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িসনংঃঁ.ধপ.নফ এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিন অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

ভর্তিচ্ছু প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে ইউনিট ভিত্তিক বিষয় নির্ধারণকল্পে আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট ও মার্কশিট এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে তার প্রমাণসহ সংশ্লিষ্ট ইউনিটের কো-অর্ডিনেটরের অফিসে উপস্থিত থাকতে হবে।

সাক্ষাৎকারে উপস্থিত প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে প্রকাশিতব্য তালিকা অনুযায়ী আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর সোমবার ও মঙ্গলবার সকাল ১০.০০ টা হতে বিকাল ০৩.০০ টার মধ্যে ভর্তি হতে হবে।

আসন খালি থাকা সাপেক্ষে ২৬ ও ২৭ ডিসেম্বর সাক্ষাৎকারে অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীদের মধ্য হতে মেধাক্রমানুসারে আগামী ৩ জানুয়ারি রোববার সকাল ১০.০০ টা হতে বিকাল ৩.০০ টার মধ্যে ভর্তি করা হবে।

সকল কোটার পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট সকল কাগজপত্রসহ আগামী ১৬ জানুয়ারি শনিবার সকাল ১০.০০ টা হতে বিকাল ৪.০০টা পর্যন্ত কোটা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. আলাউদ্দিন এর নিকট নির্ধারিত ফরমেটে (যা ডিন অফিসে পাওয়া যাবে) আবেদনপত্রসহ সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে। সাক্ষাৎকারে উপস্থিত সকল কোটায় মেধার ভিত্তিতে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামী ১৭ ও ১৮ জানুয়ারি রোজ রোববার ও সোমবার সকাল ১০.০০ টা হতে বিকাল ০৩.০০ টার মধ্যে ভর্তি হতে হবে।

নতুন সেমিস্টারের ক্লাসের সময় অতি দ্রুত জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫