Skip to content

ডেইজির কাছে হার মেনে পিছিয়ে গেলেন সানি!

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: জেরিন-ডেইজির আবেদনের সাথে পাল্লা দিতে তবে কি ভয় পেলেন সানি লিওন! জানা গেছে, ‘হেইট স্টোরি-৩’ ছবিটির সাথে আপাতত একই দিন মুক্তি পাচ্ছে না সানির ‘মাস্তিজাদে’। বলিউডে গুঞ্জন, ডেইজি-জেরিনের সেক্সি লড়াইয়ে হার মেনেছেন সানি লিওন। আর তাই সানির ‘মাস্তিজাদে’ মুক্তি পাবে আগামী ২৯ জানুয়ারি।

‘মাস্তিজাদে’ ও ‘হেইট স্টোরি-৩’ দুটি ছবিরই মুক্তির দিন ছিল ৪ ডিসেম্বর। কাহিনি যাই হোক, দুটি ছবিতেই থাকছে যৌন আবেদনের ছোঁয়া। আর তাই বলিউডের একাংশের ধারণা, ছবি দুটি একইদিনে মুক্তি পেলে ব্যবসায়িক দিক থেকে মার খেতে হতো নির্মাতাদের। আর সে কারণেই পিছিয়ে গেল সানির আগমনের তারিখ।

কমেডি নির্ভর ‘মাস্তিজাদে’ ছবিতে তুষার কাপুর ও বীর দাসের সাথে দ্বৈত চরিত্রে থাকছেন সানি লিওন। ছবিটির ফার্স্ট লুকেই দর্শক মন জিতে নিয়েছে ‘মাস্তিজাদে’। অপরদিকে, ‘হেইট স্টোরি-৩’এর প্রোমো ও গান ইতিমধ্যেই ঝড় তুলেছে বলিউডে।

সানির ছবি পিছিয়ে যাওয়ায় বলিউডের সমালোচকেরা ধারণা করছেন ২০১৫ সালের শেষের এই হিম শীতল আবহাওয়ায় তাপ বাড়াবেন ডেইজি-জেরিন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫