Skip to content

লন্ডনে ছেলের মা হলেন রুহি

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: প্রথমবারের মতো মা হলেন মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি। মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় রাত ৩টা ৪৫ মিনিটে রয়্যাল লন্ডন হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম তিনি।

রুহির স্বামী ও নির্মাতা মনসুর আলী জানান, বড়দিনের ছুটির মধ্যেই রয়্যাল লন্ডন হাসপাতালে জন্ম নিয়েছে তাদের প্রথম সন্তান রুহান মনসুর আলী। বর্তমানে মা-ছেলে দু’জনেই সুস্থ আছে।

গেল বছর ব্রিটিশ বংশোদ্ভূত বাঙালি পরিচালক মনসুর আলীকে ভালোবেসে বিয়ে করেন মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমীন রুহি। ‘একাত্তরের সংগ্রাম’ ছবির কাজ করতে গিয়েই মনসুর আলির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল রুহির।

উল্লেখ্য, এক সময় র‌্যাম্পে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন রুহি। তারপর ভালো লাগা থেকে নাটকের কাজ শুরু করেন। নাটক ও বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি ঢাকা ও কলকাতার চলচ্চিত্রেও তাকে অভিনয় করতে দেখা গেছে। রুহি অভিনীত ছবিগুলোর মধ্যে আছে মনসুর আলির ‘একাত্তরের সংগ্রাম’, অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’, ইসমত আরা শান্তির ‘মায়ানগর’ এবং মহুয়া চক্রবর্তীর ‘গ্ল্যামার’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫