Skip to content

একশো কোটির ঘরে শাহরুখের ‘দিলওয়ালে’

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: চলতি বছর বহুল প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে অন্যতম ছিল রোহিত শেঠির পরিচালনায় এবং শাহরুখ-কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে’। মুক্তির প্রথম দিনে আশানুরূপ ব্যবসা না করতে পারলেও তৃতীয় দিনে এসে ঠিকই বিশ্বব্যপী ১০০ কোটি রুপি আয় করে নিয়েছে ছবিটি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৮ ডিসেম্বর শুক্রবার মুক্তি পেয়েছে বহুল আলোচিত বলিউডের দুই ছবি। একটি শাহরুখ কাজল অভিনীত ‘দিলওয়ালে’ এবং অন্যটি রনবীর সিং, দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বাজিরাও মাস্তানি! মুক্তির প্রথম ও দ্বিতীয় দিনে বক্স অফিসে দাপট দেখানোর পর তৃতীয় দিনেও সে দাপট অব্যাহত রাখলো ছবিটি। আর মুক্তির তৃতীয় দিনেই ছবিটি পৌঁছে গেল একশো কোটির ঘরে।

সিনেমার বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ তৃতীয় দিনের বক্স অফিস সম্পর্কে জানান যে, প্রথম দিন এবং দ্বিতীয় দিনের মত ‘দিলওয়ালে’ তার দাপট অব্যাহত রেখেছে তৃতীয় দিনেও। প্রথম দিনে একুশ কোটি রুপি এবং দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি অর্জনের পর মুক্তির তৃতীয় দিনেও ছবিটি আয় করেছে চব্বিশ কোটি রুপি। যা খুবই আশাব্যঞ্জক।

‘দিলওয়ালে’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ২১ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি। কিন্তু মুক্তির তৃতীয় দিনে এসে ছবিটি সর্বোচ্চ আয় করে, ২৪ কোটি রুপি। সব মিলিয়ে ভারতে ছবিটি তিন দিনে আয় করেছে ৬৫.০৯ কোটি রুপি। এছাড়া বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৫৮ কোটি রুপি। সব মিলিয়ে মুক্তির তৃতীয় দিনে ‘দিলওয়ালে’র আয় ১২৩.০৯ কোটি রুপি।

অন্যদিকে চলতি বছরে মুক্তির প্রথম দিনে আয় করা ছবির তালিকায় ৩ নম্বরে জায়গা পেয়েছে শাহরুখ অভিনীত ‘দিলওয়ালে’। শাহরুখ ও কাজল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বরুন ধাওয়ান, কৃতি স্যানন, বোমান ইরানি এবং জনি লিভার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫