Skip to content

সাফ চ্যাম্পিয়নশিপ আফগানদের হারাতে প্রত্যয়ী মামুনুলরা

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: কেরালার স্পোর্টস হাব ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে সাফের মাঠের লড়াই শুরু হয়েছে বুধবার। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ নামছে তাদের প্রথম ম্যাচে। শুরুতেই বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা। বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানকে মোকাবেলা করতে হবে তাদের।

তবে সেই পরীক্ষা দিতে দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম। কোচ মারুফুলও আফগানদের হারিয়ে তিন পয়েন্ট অর্জনের কথাই ভাবছেন। বৃহস্পতিবার একই দিনে ‘বি’ গ্রুপের অপর দুই দল ভুটান ও মালদ্বীপ পরস্পরের মুখোমুখি হবে। স্টার স্পোর্টস-৪ ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে।

বুধবারও বাংলাদেশ দল দেড় ঘণ্টাব্যাপী কঠোর অনুশীলন করেছে। অধিনায়ক মামুনুল বলেন, ‘আমরা এই ম্যাচ জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা চালাব। দলের সবাই আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ জিততে প্রস্তুত আছে। আফগানিস্তানও খুব ভাল দল। তাই ম্যাচটিকে আমরা গুরুত্ব দিয়েই দেখছি। আমাদের লক্ষ্য প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এগিয়ে থাকা।’

এদিকে কোচ মারুফুল হক বলেছেন, ‘আমরা খেলার জন্য প্রস্তুত এবং আমাদের লক্ষ্য এই ম্যাচ জিতে তিন পয়েন্ট অর্জন। শারীরিক ও মানসিকভাবে সবাই বেশ শক্ত আছে। আমরা এখানে চ্যাম্পিয়নশিপ জিততেই এসেছি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫