Skip to content

ইসিকে বিশ্বাসঘাতকতার তকমা বয়ে বেড়াতে হবে

স্টাফ রিপোর্টার ॥

পৌর নির্বাচনে ভোটকেন্দ্রে বিরোধী প্রার্থীর এজেন্ট ভোটারদের নিরাপত্তা দিতে হবে। কেন্দ্রে সুষ্ঠু ও স্বত:স্ফূর্তভাবে ভোট প্রদানের সুবিধা দিতে হবে। এ ব্যবস্থা না করা হলে নির্বাচন কমিশনকে (ইসি) মীরজাফরের মতো বিশ্বাসঘাতকতার তকমা সূদীর্ঘকাল ধরে বয়ে বেড়াতে হবে বলে জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
নির্বাচন কমিশনকে উদ্দেশ করে রিজভী বলেন, সরকারদলীয় প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্ব না করে প্রশাসন যন্ত্রকে নিরপেক্ষ রাখতে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করুন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে জনমনে আস্থা সৃষ্টি করুন।
রিজভী বলেন, বিভিন্ন পৌর এলাকায় শাসকদলের নেতারা বলে বেড়াচ্ছেন-যে ভোট গ্রহণই হোক না কেন গণনা হবে জেলা প্রশাসকের কার্যালয়ে। পাশাপাশি ভোটারদের মধ্যে ব্যাপক ভীতি সৃষ্টি করার জন্য নানা ধরনের হুমকি ও উস্কানিমূলক কথাবার্তাও বলা হচ্ছে। ইতোমধ্যে আমরা বিভিন্ন মারফত জানতে পেরেছি, রাজধানীর বেশ কয়েকটি পেশাদার সন্ত্রাসী গ্রুপ নির্বাচনী এলাকাগুলোতে ভাড়ায় নিয়োজিত রয়েছে।
তিনি বলেন, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে তীব্রতম করা হয়েছে সন্ত্রাস। ধানের শীষের প্রার্থীর প্রচারে লিপ্ত মাইক ভেঙে দেয়া হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, পথসভার স্থানে ককটেল বিস্ফরিত হচ্ছে, মুখোশ পরে ধানের শীষের মেয়র প্রার্থী ও তার কর্মীদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা বা গুরুতর জখম করা হচ্ছে।
যুগ্ম-মহাসিচব রুহুল বলেন, নির্বাচন কমিশন কথা দিয়ে চিড়া ভেজাতে চেয়েছে কিন্তু চিড়া ভিজছে না। নির্বাচনী এলাকাগুলোতে ওসি ও ডিসিরা নির্দেশনা মানছেন না। কারণ সরকারের স্নেহমাখা সন্ত্রাসীদের তাণ্ডব নিয়ন্ত্রণ করতে সাহস পাচ্ছে না স্থানীয় প্রশাসন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫