Skip to content

কুমিল্লা-মাদারীপুরের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

জেলা প্রতিনিধি, কুমিল্লা ও মাদারীপুর ॥ ভোট শুরুর আগে ব্যালটে সিল দেয়ায় কুমিল্লার বরুড়ার লতিফপুর এবং মাদারীপুরে কালকিনির কাষ্ঠগড়-জোনারদণ্ডি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৭টার দিকে একদল দুর্বৃত্ত কেন্দ্রে গিয়ে ব্যালটপেপার ছিনিয়ে নেয়। এরপর সিল দিতে শুরু করে। এ খবর জানার পর আইনশৃঙ্খলাবাহিনী ও কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা তাদের ধাওয়া দেয়। তখন তারা পালিয়ে যায়।

পরে নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যায়। সেখান থেকে সিল মারা এক হাজার ২শ ব্যালটপেপার উদ্ধার করেন। পরে সেগুলো বাতিল করেন। এরপর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।

এদিকে, কালকিনি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জানান, কাষ্ঠগড় ও দক্ষিণ জোনারদণ্ডি কেন্দ্রে কয়েকটি ব্যালট বাক্স পাওয়া গেছে। সেগুলো চেক করার পর জানা গেছে সেখানে আগে থেকেই সিল দেয়া ব্যালটপেপার ঢুকানো ছিল। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা ব্যালটসহ বাক্সগুলো জব্দ করে ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫