Skip to content

রাজশাহীতে সমকালের ব্যুরোপ্রধানসহ তিনজন আটক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া পৌরসভার পিএন বিদ্যালয়ের ভোট কেন্দ্রে গভীররাতে সন্দেহজনক ঘোরাফেরা করার অভিযোগে দুই সংবাদ কর্মী ও এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। মঙ্গলবার ( ২৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দৈনিক সমকাল ও এটিএন নিউজের ব্যুরো প্রধান সৌরভ হাবিব, তার ক্যামেরাম্যান রবিউল ইসলাম ও ভাগ্নে তারিকুজ্জামান।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কেন্দ্রে ভোররাতে ঘোরাফেরা করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। বিজিবির অভিযোগের ভিত্তিতে আটককৃতদের আদালতে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫