বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: সৌদি আরবে প্রখ্যাত এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইরাকে সোমবার একজন সুন্নি ইমামকে হত্যা করা হয়েছে। এছাড়া হামলা চালানো হয়েছে সুন্নিদের দুটি মসজিদে।
ধারণা করা হচ্ছে, শিয়া নেতার মৃত্যুদণ্ডের প্রতিশোধ হিসেবেই এসব হামলা হয়েছে।
এদিকে, মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনার জেরে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর সোমবার আরো তিনটি দেশ- বাহরাইন, সুদান এবং সংযুক্ত আরব আমিরাতও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করেছে।
সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে শনিবার ৪৭ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের মধ্যে একজন ছিলেন শিয়া নেতা শেখ নিমর আল-নিমর।
সৌদি আরবে শেখ আল-নিমরের মৃত্যুদণ্ড লেবানন থেকে ইরান পর্যন্ত বিভিন্ন দেশে শিয়া জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তপ্ত বিবৃতি বিনিময়ের পর শনিবারই তেহরানে সৌদি দূতাবাস আক্রান্ত হয়। আর এখন এরই জের ধরে ইরানের সঙ্গে একাধিক দেশের কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান পুরো অঞ্চলজুড়ে সন্ত্রাসী চক্রগুলোকে অস্ত্র দিচ্ছে। এর জবাব হিসেবেই সৌদি সরকার ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার সব কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়তে বলেছে।
সৌদি আরব হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বড় সু্ন্িন শক্তি। এর পর দেখা যাচ্ছে, তারই পথ ধরে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সুদান ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি বা আংশিকভাবে ছিন্ন করছে।
স্পষ্টতই এই সংঘাতে এই দেশগুলো সৌদি সরকারের পথকেই অনুসরণ করছে।
তেহরান কর্তৃপক্ষ অবশ্য সবাইকে উত্তেজনা হ্রাসে পদক্ষেপ নিতে বলেছে এবং তাদের পাল্টা অভিযোগ, সৌদি আরবের পদক্ষেপ ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
সূত্র: বিবিসি
ইরানের সঙ্গে আরও ৩ দেশের সম্পর্ক ছিন্ন
আপডেট :January 5, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
