Skip to content

খালেদা জিয়া ও গয়েশ্বরের বিরুদ্ধে মানহানির মামলা

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও ত্রিশ লাখ শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হচ্ছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিনুল হকের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এই মামলাটি দায়ের করছেন। বিষয়টি বাংলামেইলকে নিশ্চত করেছেন বাদীর আইনজীবী অ্যাড. আবুল কালাম আজাদ।

মামলায় বাদীর অভিযোগ থেকে জানা যায়, গত ২১ ডিসেম্বর শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় জনগনের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে সুকৌশলে এবং ষড়যন্ত্রমূলক ভাবে খালেদা জিয়া বলেন, ‘তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হত না।’

তিনি মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের নিয়ে বিতর্ক সৃষ্টির বিষয়ে বলেন, ‘আজ বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’

খালেদা জিয়ার এই বক্তব্য পরদিন দেশের সব জাতীয় দৈনিকে ফলাও করে প্রচার করা হয়। এটি দেখে বাদী অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫