Skip to content

এ বছরই চালু হচ্ছে ফোর-জি

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : চলতি বছরের মধ্যেই ফোর-জি চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে অর্জন এবং নতুন বছরের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে বুধবার (৬ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী।

তারানা হালিম বলেন, ‘নতুন বছরে ফোর-জি চালু করতে পারব। এজন্য তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ২.৫-জি সম্প্রসারণ ও পুরো দেশ পূর্ণাঙ্গ থ্রি-জির আওতায় আসবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘টেলিযোগাযোগ খাতে বাজার প্রতিযোগিতার দিক থেকে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। এটা আমাদের জন্য গর্বের।’

মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ-র করা গবেষণায় ওই তথ্য উঠে এসেছে বলে জানান তারানা।

টেলিযোগোযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী ও বিভিন্ন দপ্তরের প্রধানরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫