Skip to content

‘কাগুজে হরতালে’ উদ্বিগ্ন না হতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিল খারিজ করে ফাঁসির দণ্ড বহাল রেখে সর্বোচ্চ আদালতের আদেশের পর জামায়াত যে হরতাল ডেকেছে তাকে ‘কাগুজে হরতাল’ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন, ‘আগামীকাল (৭ জানুয়ারি) যারা হরতাল ডেকেছে, সেই হরতাল কাগুজে হরতাল।’

বুধবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুরের পল্লবীতে একাত্তর পরিবহন লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই পরিবহন মিরপুর-মতিঝিল রুটে চলাচল করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব হরতালের দিন শেষ হয়ে গেছে। নগরবাসীর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যানবাহনসহ সবকিছু চলবে। নিরাপত্তার দায়িত্ব আমাদের।’

এ সময় একাত্তরের চেতনা লালন করে নতুন এ পরিবহনটি চলবে বলে আশা প্রকাশ করেন আসাদুজ্জামান খান।

উদ্বোধনী অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রধান অতিথি আসেন ১২টা ২৫ মিনিটে। এর পর খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।

একাত্তর পরিবহন লিমিটেডের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা, রাজউক চেয়ারম্যান জয়নুল আবেদিন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫