Skip to content

ইজতেমা উপলক্ষে মুসলিম বিশ্বের শান্তি কামনা খালেদা জিয়ার

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিশ্ব ইজতেমা উপলেক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুসলিম বিশ্বসহ দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করেছেন।

বৃহস্পতিবার(৭ জানুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত বাণীতে এ তথ্য জানানো হয়।

বাণীতে খালেদা জিয়া বলেন, ‘পবিত্র বিশ্ব ইজতেমা উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করছি। তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মুমিন-মুসলমানদের এই ঐতিহাসিক জমায়েত উপলক্ষে আমি আল্লাহ’র দরবারে দোয়া করছি, বিশ্বের সকল মানুষ যেন হিংসা, বিদ্বেষ,সংঘর্ষ, সংঘাত ও হানাহানি থেকে মুক্ত হয়ে সুখী ও আনন্দময় জীবন-যাপন করতে পারে।’

এছাড়া পৃথক এক বাণীতে বিশ্ব ইজতেমার সার্বিক সাফল্য কামনা করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫